শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সঙ্গীদের সামনেই বাঘে নেওয়া জেলের লাশ উদ্ধার

বাঘে ধরে নিয়ে যাওয়ার ১৬ ঘণ্টা পর সুন্দরবনের কাঁকড়া ধরা জেলে মুজিবর রহমানের (৫০) ক্ষতবিক্ষত লাশ পেল স্বজনরা।

পশ্চিম সুন্দরবনের পাকড়াতলী খালপারের গহীন জঙ্গলে আজ মঙ্গলবার সকালে তন্নতন্ন করে খুঁজে জেলের মরদেহ দেখতে পায় বনবিভাগ, কোস্টগার্ড ও টাইগার টিমের সদস্যসহ সঙ্গীরা।

বাঘ জেলে মুজিবরের দেহের একাংশ কামড়ে ও খামচে খেয়ে ফেলেছে। ক্ষতবিক্ষত মরদেহ নিয়ে স্বজনরা ফিরেছে বাড়িতে। মুজিবর রহমানের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেমারি গ্রামে।

গতকাল সোমবার বিকেলে বনের পাকড়াতলী খালে নৌকায় দিনের ক্লান্তি শেষে রান্নার কাজে হাত দিয়েছিলেন কাঁকড়া ধরা জেলে মুজিবর ও তার সঙ্গীরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই আকস্মিকভাবে একটি বাঘ হামলা করে নৌকায়। মুজিবরকে থাবা মেরে টেনেহেঁচড়ে শুলোবনের ভিতরে নিয়ে চলে যায় বাঘ।

বিস্ময়ে হতবাক সঙ্গীরা তখন ভয়ে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারেনি। কিংবা বাঘকে প্রতিহতও করতে পারেনি। কিছু পর থেকেই তারা মুজিবরকে খুঁজতে থাকেন বনের ভিতরে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

মুজিবর রহমানের সঙ্গী ইসমাইল হোসেন গণমাধ্যমকে এসব কথা বলেন।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, আজ মঙ্গলবার ভোর থেকে বনবিভাগের লোকজন, কোস্টগার্ড ও টাইগার টিমের লোকজন মিলিতভাবে মুজিবরের লাশ খুঁজতে থাকে। অবশেষে সকাল ৮টার দিকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দিয়েছে।

সম্পর্কিত খবর