শিরোনাম
icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
down of head

‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পেলেন দুইজন

পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিজেদের কূটনৈতিক নৈপুণ্য প্রদর্শন করায় প্রথমবারের মতো প্রবর্তিত ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পেলেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মেহরি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

সোমবার (২০ ডিসেম্বর) এ পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরেন সার্ভিস একাডেমিতে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ দেওয়ার অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

এসময় পদক জয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে দু’জন কূটনীতিক আজকের পদক বিজয়ী। তারা নিজ নিজ অবস্থান থেকে অসাধারণ কূটনৈতিক নৈপূণ্য প্রদর্শন করেছেন। আমাদের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মেহরি বাংলাদেশে দায়িত্ব পালনকালে দু’দেশ এবং জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও নিবিড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম দীর্ঘদিন ধরে সমুদ্রসীমা নির্ধারণ ও সুনীল অর্থনীতি নিয়ে কাজ করছেন। আমাদের সরকারের আমলে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিজয়ের অভিযাত্রায় তিনি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

‘আমি বিশ্বাস করি, প্রতি বছর এ পদক দেওয়ার মাধ্যমে আমাদের কূটনীতিকরা নিজ নিজ অবস্থান থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত হবেন। পাশাপাশি আমাদের বন্ধুপ্রতীম দেশগুলোর কূটনীতিকরাও তাদের স্ব স্ব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির শিখড়ে নিতে উৎসাহিত হবেন— যোগ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য দেন। পাশপাশি পদকপ্রাপ্ত রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহরি এবং সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম অনুভূতি ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর