শিরোনাম
icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব
down of head

পরিবারে কেউ মাংস খায় না, তাই নেবেন না করোনা টিকা

করোনার নতুন ধরণ ওমিক্রনের ধাক্কায় ইউরোপ মহাদেশই জবুথবু। ইউরোপজুড়ে ফুটবলেও সেটির প্রভাব একেবারে স্পষ্ট। ইংলিশ লিগ আর বাদ থাকবে কেন! একের পর এক ক্লাবে খেলোয়াড়দের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসছে, গত সপ্তাহে এ কারণে লিগের পাঁচটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কার্যকরী ভূমিকাই রাখছে করোনা টিকা। তবে আবিষ্কারের পর থেকেই নানান অজুহাত ও কারণ দেখিয়ে টিকা না নিতে চাওয়া মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। এমনকি এর বিরুদ্ধে অনেক গুজবও রটানোর চেষ্টা করেছে নানান মহল।

তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের এক ফুটবলার করোনা টিকা না নিতে যেই কারণ দেখিয়েছেন, তা নিশ্চিতভাবেই বিশ্বে বিরল। পরিবারের সবাই নিরামিষভোজী হওয়ার কারণ দেখিয়ে করোনা টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রিমিয়ার লিগের এক ফুটবলার।
এরই মধ্যে নিজের ক্লাবের মেডিকেল টিমকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন সেই ফুটবলার। মূলত পরিবারের বিশ্বাসের কারণেই করোনা টিকা নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি। তবে সেই ফুটবলার কে অথবা কোন ক্লাবে খেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

যুক্তরাজ্যে করোনা টিকার কার্যকরিতা পরীক্ষার জন্য আগে পশু শরীরে সেই টিকা দেওয়া হয়ে থাকে। যেহেতু কোনো প্রাণির মাংস খান না নিরামিষভোজীরা, তাই পশুর শরীরে টিকা দিয়ে পরীক্ষা করার বিষয়টিতে সমর্থন নেই তাদের। এ কারণেই অনেক নিরামিষভোজী করোনা টিকা নিচ্ছেন না।

অবশ্য মাংস না খাওয়ার কারণ দেখিয়ে টিকে না নিতে চাওয়াই শুধু একমাত্র অদ্ভুত কারণ নয়। অনেক ক্লাবের খেলোয়াড়রা টিকা নেওয়ার ক্ষেত্রে নিজেদের প্রজনন ক্ষমতার ওপর প্রভাব পড়া নিয়ে চিন্তার কথাও জানিয়েছেন। যা নিয়ে রীতিমতো হতাশ ক্লাবের চিকিৎসকরা।

প্রিমিয়ার লিগের ফুটবলারদের প্রতি চারজনের মধ্যে একজন করোনা টিকা নিতে আগ্রহী নয়। গত অক্টোবরের তথ্য অনুযায়ী, মাত্র ৬৮ শতাংশ খেলোয়াড় করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। এখন ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের বুস্টার ডোজ নেওয়ার প্রস্তাব দিচ্ছে। কিন্তু এ বিষয়ে জোর করার কোনো সুযোগ নেই।

সম্পর্কিত খবর