শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টির বেশি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কসবা পৌর এলাকার পুরাতন বাজারের সিএনজি স্টেশন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খোঁজ নিয়ে জানা যায়, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে জয় হার্ডওয়্যার ও ইলেকট্রিক দোকানে রঙ ও কেমিক্যাল থাকায় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।

হোটেলে গ্যাস সিলিন্ডার, রঙ এবং কেমিক্যালের ড্রাম একের পর এক বিস্ফোরিত হতে থাকে।

এসময় খবর পেয়ে রাত তাৎক্ষণিক কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সহযোগিতা করছেন স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মিলে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে মুতি মিয়া মার্কেটের মালিক মো. জিয়াউল হুদা সাংবাদিকদের জানান, তার ৩০টির বেশি দোকান রয়েছে। তা পুড়ে ছাই হয়ে গেছে।

কসবা ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল্লাহ খালেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এবিষয়ে কসবা থানার ওসি আলমগীর ভূইয়া জানান, কসবা পৌর এলাকায় ১২টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছিলো। তবে কীভাবে আগুন লেগেছে, তদন্ত করে বের করা হবে।

 

সম্পর্কিত খবর