শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

সানলাইফ ইন্স্যুরেন্সের এজিএমের সময়সূচিতে পরিবর্তন

বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পূর্ব ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির এজিএম ২৩ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা পরিবর্তন করে এখন ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় করা হয়েছে। এছাড়া এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ১২ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা কমে ১৬৯ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ১০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা কমে তহবিলের আকার ছিল ১৮১ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জীবন বীমা তহবিলের আকার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকা কমেছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ৬১ লাখ ৩০ হাজার টাকা বেড়েছিল।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ৭ ডিসেম্বর। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তার আগের হিসাব বছরেও কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

ডিএসইতে গতকাল সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল যথাক্রমে ৩৪ টাকা ৯০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের দর ১৮ টাকা ৫০ পয়সা থেকে ৪৩ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

 

সম্পর্কিত খবর