শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা স্মারক সই ১৯ ডিসেম্বর

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সমঝোতা স্মারক বা এমওইউ সইয়ের জন্য দেশটিতে যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে এ বিষয়ে সম্মতি পাওয়া গেছে।

রোববার (১২ ডিসেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা স্মারকে সইয়ের জন্য ১৮ ডিসেম্বর রাতে কুয়ালালামপুর যাবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান আনুষ্ঠানিক এক চিঠিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আমন্ত্রণ জানান। মন্ত্রীকে চলতি মাসের ১৬ বা ১৭ তারিখে সমঝোতা স্মারক সইয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বাংলাদেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান। তাই মালয়েশিয়ার নির্ধারিত দিনে বাংলাদেশের মন্ত্রীসহ প্রতিনিধিদের দেশটিতে যাওয়া সম্ভব হচ্ছে না।

অন্যদিকে ১৯ ডিসেম্বরের পর দেশে থাকবেন না মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। এমন বাস্তবতায় ১৮ ডিসেম্বর অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে রাতেই মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী ইমরান আহমদ। পর দিন ১৯ ডিসেম্বর মালয়েশিয়ায় সই হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ও আলোচিত শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা স্মারক।

জানা গেছে, আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে কিছু বিষয় পরিবর্তন আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ১. জিটুজি প্লাস পদ্ধতি উল্লেখ থাকছে না। ২. যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি। ৩. কর্মীদের বাধ্যতামূলক বিমা থাকছে। ৪. কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা। ৫. চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও। ৬. বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। তবে কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কত হবে, তা জানা যাবে সমঝোতা স্মারক সইয়ের পর।

 

সম্পর্কিত খবর