শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে: হাফিজ

‘বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে গুলশানের হোটেল লেকশোরে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘Disenfrenchisement Under the Authoritarian Regime’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে গত কয়েক বছরের ‘গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’র শিকার হওয়া পরিবারের সদস্যরা আসেন। তারা তাদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন। এসময় লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

হাফিজ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর চলছে। দেশে কোনো স্বাধীনতা নাই, মৌলিক অধিকার নাই। আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা, যুদ্ধে আহত হয়েছিলাম। আমার সঙ্গী-সাথীরা অনেকেই জীবন দিয়েছে। আমার কমান্ডার জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘যে আদর্শ সামনে রেখে যুদ্ধ করেছিলাম, যে লক্ষ্য অর্জনের জন্য কোটি কোটি মানুষ আত্মত্যাগ করেছে, সেই মুক্তিযুদ্ধের চেনতা মোটেও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এদেশে আমাদের কোনো অধিকার নেই। দুঃশাসনের মধ্যে আমরা দিন পার করছি।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা আশা করি, আন্তর্জাতিক কমিউনিটি, বিশেষ করে জাতিসংঘ আমাদের দুর্বিসহ জীবনের কথা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবে এবং আমরা এর প্রতিকার চাই। তাহলে আমাদের স্বাধীনতা অর্থবহ হবে।’

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর