শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় ১৩৩ জন আটক

গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে সারাদেশে এ পর্যন্ত ১৩৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত তাদের আটক করে পুলিশ। একই সঙ্গে শতাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে গাইবান্ধায় ২৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়। পাশাপাশি অনেক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

লবণের বাজার নিয়ন্ত্রণে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে অভিযান চালিয়ে পাঁচজন ব্যবসায়ী ও দুই ক্রেতাকে আটক করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ, বালুয়া ও বাগদা বাজার থেকে ১৭ জনকে আটক করে পুলিশ। পুলিশের ভয়ে লবণের বাজার স্বাভাবিক হয়ে গেছে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুজব ছড়িয়ে অধিক দামে লবণ বিক্রির অভিযোগে মুন্সিগঞ্জ বাজার থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৩ জন ব্যবসায়ী ও একজন ক্রেতা রয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১৭ বস্তা লবণ জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় রয়েছে ২৫ প্যাকেট লবণ।

পাশাপাশি অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় বিকেলে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, অতিরিক্ত দামে লবণ বিক্রি করার ১৩ জন বিক্রেতা ও গুজব ছড়ানোর অভিযোগে একজন ক্রেতাকে আটক করা হয়েছে।

খুলনায় অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় খুলনার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়ানোর অভিযোগে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় বরিশালের গৌরনদী উপজেলা থেকে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার মাহিলাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুবুর রহমান।

গুজব ছড়িয়ে পটুয়াখালীতে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় তিন দোকানদারকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে দ্বিগুণ দামে লবণ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন।

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে দোকানের সামনে দাঁড়িয়ে লবণের দাম বেড়ে যাবে প্রচারণা চালান আবদুল করিম। একই সঙ্গে ‘লবণের দাম বাড়বে’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে গুজব ছড়িয়ে দেন তিনি। এজন্য তাকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এক ট্রাক লবণসহ মো. হাসান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজারে মঙ্গলবার দুপুরে গুজবকে পুঁজি করে অতিরিক্ত দামে লবণ বিক্রি করার দায়ে সোনালী স্টোরের মালিক অর্জুন সাহা ও সুমন স্টোরের মালিক সুমনকে আটক করা হয়।

জামালপুরের সরিষাবাড়ীতে লবণ সংকটের গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌরসভার আরামনগর বড়বাজার এলাকার বাঁধন স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া বগুড়ায় ৪৪ জন, মাদারীপুরে দুজন, চুয়াডাঙ্গায় আটজন, নীলফামারীতে দুজন, লালমনিরহাটে তিনজনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর