শিরোনাম
icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
down of head

অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব ঘাটতি ৯৩ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে রাজস্ব আদায় হয়েছে ৩২১ কোটি ১৭ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় বন্দরে আহরিত উল্লেখিত রাজস্বের ফলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৯৩ কোটি টাকার বেশি। তবে ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আহরিত রাজস্বের পরিমাণ ২০ কোটি ৬৯ লাখ টাকা বেশি বলে জানান বন্দরসংশ্লিষ্টরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) জন্য ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪১৪ কোটি ৩৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গত পাঁচ মাসে বন্দরটি ব্যবহার করে রাজস্ব আদায় হয়েছে ৩২১ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৫২ লাখ, আগস্টে ৫৭ কোটি ৬৩ লাখ, সেপ্টেম্বরে ৭৩ কোটি ৩০ লাখ, অক্টোবরে ৭১ কোটি ২৮ লাখ ও নভেম্বরে ৭৪ কোটি ২৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি পড়েছে ৯৩ কোটি ২১ লাখ টাকা।

বন্দর সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ২০ কোটি ৬৯ লাখ টাকা বেশি রাজস্ব আয় হয়েছে। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আয় হয়েছিল ৩০০ কোটি ৪৮ লাখ টাকা।

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক মিঠু জানান, দেশের অন্যসব স্থলবন্দরের তুলনায় সাতক্ষীরার ভোমরা বন্দর অনেক সম্ভাবনাময়। অথচ নানা সংকটের কারণে বন্দরটিতে রাজস্ব ঘাটতি পড়ছে। ব্যবসায়ীদের পণ্য আমদানিতে অনেক সহজ হয় ভোমরা বন্দর ব্যবহারে। কিন্তু এখানে ব্যবসায়ীরা সবধরনের পণ্য আমদানি করতে পারে না। পূর্ণাঙ্গ বন্দর হিসেবে সব পণ্য আমদানির অনুমতি দিলে সরকারের রাজস্ব আদায় অনেকাংশে বেড়ে যাবে, একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্ব থাকা কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন জানান, কভিডের প্রভাবসহ অন্যান্য সংকটের কারণে গত পাঁচ মাসে ৯৩ কোটি টাকার ঘাটতি পড়েছে। তবে বর্তমানে ভোমরা বন্দরে ব্যবসা-বাণিজ্য যা চলছে, তা যদি এ ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে ঘাটতি কমে যাবে। চলতি অর্থবছরের এখনো সাত মাস বাকি রয়েছে। আশা করা হচ্ছে আগামীতে কভিডের কারণে বন্দরের ব্যবসা-বাণিজ্যে যদি কোনো রকম বাধাগ্রস্ত না হয়, তবে ২০২১-২২ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তাছাড়া গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আয় বেশি হয়েছে।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ভোমরা শুল্ক স্টেশনের জন্য ১ হাজার ১৩৭ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা গত অর্থবছরের তুলনায় ১৩৩ কোটি ১৫ লাখ টাকা বেশি। গত ২০২০-২১ অর্থবছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ হাজার ৪ কোটি ৩ লাখ টাকা।

সম্পর্কিত খবর