শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমেছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমেছে। এর পরেও পণ্যটির দামে নিম্নমুখিতা অব্যাহত রয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ভারতের বাজারে আদার দাম কম। ফলে নিম্নমুখী আমদানি মসলা পণ্যটির দামে প্রভাব ফেলেনি।

বন্দর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছর আদা আমদানি গত অর্থবছরের তুলনায় অন্তত ৩০ শতাংশ কমেছে। গত এক মাসের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ১২-১৫ টাকা।

ভোমরা বন্দরের মসলা পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সাব্বির এন্টারপ্রাইজের স্বত্বাধিকরী মো. শাহিন হোসেন জানান, তার প্রতিষ্ঠান অন্য মসলা পণ্যের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ আদা আমদানি করে। সপ্তাহে ১২০ থেকে ১৩০ টন আদা আসছে তার প্রতিষ্ঠানের মাধ্যমে। তবে অন্য যেকোনো সময়ের তুলনায় সম্প্রতি দাম কমেছে আদার। বর্তমানে ভোমরায় প্রতি কেজি আদা পাইকারিতে বিক্রি হচ্ছে ৪২ টাকা দরে, যা মাসখানেক আগেও বিক্রি হয়েছিল ৫০-৫৫ টাকা দরে।

সাতক্ষীরা জেলা সদরের পাইকারি মোকাম সুলতানপুর বড় বাজারের অন্যতম মসলা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জহুরুল হক জানান, গতকাল আমদানি করা আদা প্রতি কেজি পাইকারি বিক্রি করেছেন ৫৫ এবং খুচরা প্রতি কেজি ৬০ টাকা দরে। তবে এক মাস আগেও তার প্রতিষ্ঠানে আদা পাইকারি প্রতি কেজি ৭৫-৮০ টাকা দরে বিক্রি করেছেন।

এদিকে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ১০ হাজার ৬১ টন। যার মূল্য ১৪১ কোটি ৪৬ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি ৫ হাজার ৪১১ টন কমেছে। ওই সময় ১৫ হাজার ৪৭২ টন আমদানি করা হয়েছিল। যার মূল্য ছিল ১৩৩ কোটি ৯৫ লাখ টাকা।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বলেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর আমদানি কিছুটা কমেছে। ২০২১-২২ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত আমদানি হওয়া আদা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৪ কোটি ১৮ লাখ টাকা।

সম্পর্কিত খবর