শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

প্রথমার্ধে ফার্স্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে দ্বিগুণ

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লোকসান বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ফার্স্ট ফাইন্যান্সের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩৬ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১৬ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসাব বছরে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির লোকসান বেড়েছে ২০ কোটি টাকা বা ২ দশমিক ২৩ গুণ। প্রথমার্ধে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪০ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফার্স্ট ফাইন্যান্সের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে প্রায় ২০ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৭ কোটি ২৩ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৬২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ফার্স্ট ফাইন্যান্স। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে এনএভিপিএস দাঁড়ায় ৪ টাকা ২৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে লোকসানের কারণে ২০১৮ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি তারা।

২০০৩ সালে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ারের মধ্যে ৪১ দশমিক ৩১ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ১৯ দশমিক ৫৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৯ দশমিক ১৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বশেষ দর ছিল ৭ টাকা ১০ পয়সা। সমাপনী দর ছিল ৭ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫ টাকা ৩০ পয়সা ও ৯ টাকা ৯০ পয়সা।

সম্পর্কিত খবর