শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

করোনা বাড়লে আবারও স্কুল বন্ধ করে দেয়া হবে

দেশে করোনার বিস্তার বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ হবে বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের সময়কে কাজে লাগাতে এবং ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০১ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সারা বিশ্বে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকায় শুরু হওয়া কোভিড-১৯ এর সর্বশেষ এই ভ্যারিয়েন্টকে সবচেয়ে মারাত্মক হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। বাংলাদেশে ‘ওমিক্রন’ ঠেকাতে ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সরকার।

শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মনে রাখতে হবে যে এই করোনা ভাইরাস কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি, এখন শিক্ষার্থীদেরও দিচ্ছি। বর্তমানে আবার নতুন আরেকটা ওয়েব আসছে। কাজেই এটা মাথায় রাখতে হবে যদি এটা বিস্তার লাভ করে তাহলে যেকোনো সময় আবার কিন্তু সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। যেটুকু সময় পাওয়া যাচ্ছে সবাইকে অন্তত যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। ’

শেখ হাসিনা আরও বলেন, ‘ছাত্রছাত্রীদের জন্য আমি আরেকটা কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন করোনার জন্য বন্ধ ছিল। এখন সমস্ত স্কুল-কলেজগুলো খুলে গেছে। সবাইকে এখন পড়াশোনা করতে হবে। যার যার স্কুলে ফিরে যেতে হবে।

 

 

সম্পর্কিত খবর