শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আবারো ময়লার গাড়ির ধাক্কা, দায় নিতে নারাজ দুই সিটি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সম্প্রতি নটর ডেম কলেজের এক ছাত্রসহ দুইজন নিহত হওয়ার ঘটনার রেশ এখনো কাটেনি। এরমধ্যেই আজ (বৃহস্পতিবার) সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাকের ধাক্কায় আরজু বেগম (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই বৃদ্ধা পেশায় একজন পোশাককর্মী। সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়।এতে তিনি কোমর ও হাতে আঘাত পান।

এদিকে গাড়িটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার লাগানো থাকলেও দুর্ঘটনার পর পুলিশ প্রথমে জানায়, গাড়িটি ঢাকা উত্তর সিটির। তবে ঢাকা উত্তর সিটি দাবি করে, গাড়িটি তাদের নয়, এটি দক্ষিণের।

পরবর্তীতে আটক গাড়িচালকের বরাত দিয়ে পুলিশ জানায়, গাড়িটি দক্ষিণ সিটির।তবে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ স্টিকার থাকলেও গাড়িটি তাদের নয় বলে দাবি করেছে।

মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানান, পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ময়লার গাড়ির ওই চালককে আটক করা হয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, আটক গাড়িচালক জানিয়েছেন- গাড়িটি দক্ষিণ সিটির। ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা তাজুল ইসলামও গাড়িটি দক্ষিণ সিটির বলে জানিয়েছেন।

তবে দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের দাবি করেন, ময়লার গাড়িটি তাদের নয়।

গাড়িতে তো ঢাকা দক্ষিণ সিটির স্টিকার লাগানো- এ বিষয়ে আবু নাসের বলেন, কেউ যদি দক্ষিণ সিটির স্টিকার ব্যবহার করে গাড়ি চালায়, তাহলে তো গাড়িটি দক্ষিণ সিটির হয়ে যায় না।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামে একজন গণমাধ্যমকর্মী মারা যান। এর আগের দিন গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটির গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান প্রাণ হারান।ঘটনার পরই শিক্ষার্থীরা নাঈমের ঘাতক গাড়িচালকের বিচার দাবিতে বিক্ষোভও করেন দক্ষিণ সিটির নগর ভবনের সামনে ও রাজধানীর বিভিন্ন জায়গায়। এ ঘটনায় গাড়িটির চালকসহ জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত খবর