শিরোনাম
icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
down of head

ধামরাইয়ে বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক

ঢাকার ধামরাই উপজেলায় নিপা আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।‌ ধামরাই পৌরসভার আমবাগান এলাকায় একটি বাড়ি থেকে আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী শরিফুল ইসলাম খান ও শ্বশুর নজরুল ইসলাম খানকে আটক করেছে পুলিশ।

নিহত নিপা আক্তার মানিকগঞ্জের শিবালয় থানাধীন পাইপাড়া গ্রামের সবজাল মির্জার মেয়ে।

আজ সকালে লাশ উদ্ধারের পর নিহত নিপা আক্তারের বাবা সবজাল মির্জা সাংবাদিকদের জানান, যৌতুকের দাবিতে তাঁর মেয়েকে প্রায়ই নির্যাতন করা হতো। সবশেষ দুই লাখ টাকা যৌতুক দাবি করা হয় বলেও দাবি করেন তিনি।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আজ সকালে নিপা নামের ওই গৃহবধূর লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এরপর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা করা হয়েছে।

সম্পর্কিত খবর