শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সৌদি গেমের প্রচারণায় মক্কার সাবেক ইমাম, সোস্যাল মিডিয়ায় সমালোচনা

অনলাইন গেমের প্রচারণায় অংশ নিয়েছেন মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম আদেল আল কালবানি। রিয়াদ সিজন ২০২১-এর উৎসবের ‘কম্বাট ফিল্ড’ নামের ভার্চুয়াল গেমের প্রচার ভিডিও ক্লিপে তাঁকে অন্য তারকাদের সঙ্গে দেখা যায়। তাঁর এ কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা-সমালোচনা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভার্চুয়াল গেমের প্রচারণা ভিডিও ক্লিপে ৬২ বছর বয়সী আল কালবানিকে সামরিক পোশাকে একটি ‍যুদ্ধের নেতৃত্ব দিতে দেখা গেছে। এ সময় তার পেছনে অনেক শিষ্যকেও দেখা যায়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)-এর চেয়ারম্যান ​তুর্কি আল শেখ টুইটারে ভিডিও ক্লিপ শেয়ার দেন। টুইটারে প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যে প্রচারণামূলক ভিডিওটি পাঁচ মিলিয়নের বেশি লোক দেখেছে।

রিয়াদের বার্ষিক বিনোদন উৎসবে ‘কমব্যাট ফিল্ড’ ভার্চুয়াল গেমটি প্রধান আকর্ষণ হিসেবে থাকছে। ইভেন্টটি গত ২৩ অক্টোবর থেকে শুরু হয়, আগামী বছরের ১৬ মার্চ পর্যন্ত চলবে। এতে যুগ যুগ ধরে নানা উপায়ে চলে আসা লড়াই, যুদ্ধ, তরবারি, তীর, ধনুক ও ড্রোনের ব্যবহার দর্শকরা দেখার সুযোগ পাবে।

আল কালবানিও তা শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেন, ‘আপনি কি মনে করেন, আমি হলিউডে যেতে পারব?’ এর কমেন্টে তুর্কি আলে শেখ লিখেন, ‘হে প্রিয়, আমি মনে করি আপনি যেকোনো কিছুতেই এগিয়ে যাবেন।’

ভিডিওতে শিল্পী, ফুটবল তারকাসহ বিশিষ্ট ব্যক্তিদেরও দেখা যায়। শিল্পী খালেদ আব্দুল রহমান, সৌদির প্রসিদ্ধ গোলরক্ষক মুহাম্মদ আল দেয়া, সাবেক খেলোয়াড় সাইদ আল ওয়াইরানসহ অনেককে জাপানি গেমের যুদ্ধের দৃশ্যে দেখা যায়। এতে প্রধান নেতা হিসেবে অনেক শিষ্যসহ আদিল আল-কালবানি ভিডিওতে আত্মপ্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় আল কালবানিকে নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে তাকে ‘মূর্খ’ অবিহিত করে বলছেন, আল কালবানি যা করেছেন তা ‘আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশনার পরিপন্থী।’ এমনকি অনেকে তাকে ‘দুর্নীতির সহযোগ’ হিসেবে অভিযুক্ত করেছেন।

কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন, ‘মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম হিসেবে আল কালবানিকে আদর্শ বলে মনে করা হলে তার পক্ষে এমন দৃষ্টিভঙ্গিতে উপস্থিত হওয়া কি উপযুক্ত?’

আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আমি বিনোদনের বিরুদ্ধে নই… তবে আমি এলোমেলো ভাব, মূর্খতা এবং ধর্ম ও জনজীবনের মধ্যে বিচ্ছিন্নতার বিরোধী।’ আরেকজন লিখেছেন, ‘তার মধ্যে কোনো কল্যাণ থাকলে তিনি এখন পর্যন্ত ইমাম হিসেবে বহাল থাকতেন।’

কেউ কেউ ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছেন যে সাবেক ইমাম সরকারের একজন মক্কেল, ‘মানুষকে বিভ্রান্ত করা’ যার প্রধান কাজ। অবশ্য অনেকে মনে করছেন যে ‘নীতিবান’ ব্যক্তিরা ‘মিথ্যা ও দুর্নীতির লোকদের সমর্থনে এই ধরনের কর্মকাণ্ড গ্রহণ করবে না’।

সোশ্যাল অ্যাক্টিভিস্ট ওয়াহেদ আল গামদি এক টুইট বার্তায় লিখেছেন: ‘আমি এটিকে অত্যন্ত বিস্ময়কর ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করি। কারণ সমাজে মানুষের জীবন ও আনন্দের মধ্যে অতীতে যে বিশাল দূরত্ব তৈরি হয়েছিল তা দূর করতে এ পদক্ষেপ জরুরি ছিল। পুরো দেশজুড়ে চলমান সংস্কার পদক্ষেপের অংশ হিসেবে এমনটি ঘটছে। তা বর্তমানে চিন্তা-চেতনায় ব্যাপক পরিবর্তনা তৈরি করবে।’

শিল্পী হামুদ আল আউনি বলেছেন, ‘যদিও আমি শিল্পের একজন অনুরাগী। এমনকি তা আপনার একটি ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আমি আপনাকে এ ধরনের কাজে দেখব বলে আশা করিনি।’

সৌদ আল ফারহান লিখেছেন, ‘আদেল আল-কালবানি একজন চমৎকার তরুণ শেখ। তার কণ্ঠ আমার বেশ পছন্দের। আমি তার ব্যক্তিত্ব পছন্দ করি। কারণ তিনি এমন ব্যক্তি যিনি ভণ্ডামি ও নান রূপ ধারণ পছন্দ করেন না। যারা তাকে হিংসা করেন ও যারা তার সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে তারা তার জ্ঞান ও মধ্যপন্থাবোধ পর্যন্ত পৌঁছেনি। আমি তার সৃজনশীল প্রচারণার জন্য অভিনন্দন জানাই।’

 

 

সম্পর্কিত খবর