শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পার্টনারদের নিয়েই এগিয়ে যেতে চায় টগি সার্ভিসেস

 

টগির প্রযুক্তিপণ্য সম্পর্কে আরো বেশি ধারণা দেওয়া, পার্টনারদের সঙ্গে বোঝাপড়া আরো ঝালিয়ে নেওয়া এবং সর্বোপরি পার্টনারদের অভিমত, অভিযোগ, চাহিদা সম্পর্কে জানতে সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল টগি সার্ভিসেস লিমিটেডের ‘পার্টনার মিট’ অনুষ্ঠান। গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই ‘পার্টনার মিট’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেটের সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জি কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে টগি সার্ভিসেস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব অপারেশন্স মো. উজ্বল মোল্লাসহ উর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় অংশ নিয়ে নিজেদের অভিমত, অভিযোগ ও পরামর্শ জানান সিলেটের বিভিন্ন স্বনামধন্য কম্পিউটার ও যন্ত্রাংশ বিক্রয়কারী প্রতিষ্ঠানের কর্ণধাররা।

শুরুতে টগি সার্ভিসেসের বিভিন্ন বিভাগের পক্ষ প্রতিষ্ঠানের পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিভিন্ন দিক তুলে ধরে নিশ্চিন্তে টগির প্রযুক্তিপণ্য বিক্রির জন্য পার্টনারদের আহ্বান জানানো হয়।
পার্টনারদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে টগির পক্ষ থেকে বলা হয়, একটা পণ্য বিক্রির পর সেটি সার্ভিসিংয়ের জন্য ক্রেতা আপনাদের কাছে আসলে আপনারা যাতে আরো সহজে তাদের সে সেবা দিতে পারেন সেটি নিশ্চিত করতে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। সার্ভিসের জন্য পণ্য পাঠানোর পর সেটি কোন অবস্থায় আছে তা জানতে আপনাদের টগির কল সেন্টার কিংবা সার্ভিস সেন্টারে ফোন দিতে হবে না। আপনি সার্ভিসিংয়ে আসা পণ্য আমাদের কাছে পাঠানোমাত্র এর একটি কোড জেনারেট হবে। টগির ওয়েবসাইটে সেটি দিয়ে আপনি সহজে জানতে পারবেন পণ্যের সর্বশেষ অবস্থা।

ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে সরাসরি ক্রেতাদের মতামত নেওয়া হবে জানিয়ে টগির পক্ষ থেকে আরো বলা হয়, ক্রেতা সন্তুষ্ট কিনা সেটাও আমরা জানার চেষ্টা করবো। সন্তুষ্ট না হলে কেন হননি তা জেনে সমাধানের চেষ্টা করবো। পার্টনারদের নিয়েই টগি সার্ভিসেস এগিয়ে যেতে চায়।

এরপর মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন কম্পিউটার ও প্রযুক্তিপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে ইউনিক কম্পিউটারের স্বত্ত্বাধিকারী আমিনুর রহমান সোপান বলেন, অন্য হোলসেল প্রতিষ্ঠানের মতো আপনারা সরাসরি পণ্য সরাসরি খুচরা বিক্রি করবেন না এটা আমাদের দাবি। তার কথার প্রেক্ষিতে টগির হেড অব অপারেশন্স মো. উজ্বল মোল্লা বলেন, আমরা আশ্বস্ত করছি এরকম হবে না। আমরা সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করবো না।

এভাবে অন্তরঙ্গ পরিবেশে ‘পার্টনার মিট’ প্রোগ্রামের সময় অতিবাহিত হতে থাকে। একে একে কম্পিউটার ওয়ার্ল্ডের প্রোপাইটর আবু সাঈদ মো. তায়েফ, ভিশন কম্পিউটারের নূর আলম, হাইটেক কম্পিউটারের মো. ফরহাদ হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে টগি সার্ভিসেস লিমিটেডের প্রযুক্তিপণ্যে বিভিন্ন দিক তুলে ধরে তাদের মতামত জানান। ‘পার্টনার মিট’ অনুষ্ঠান শেষে সবাই নৈশভোজে অংশ নেন।

সম্পর্কিত খবর