শিরোনাম
icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি
down of head

পাওয়ার গ্রিডের ইপিএস বেড়েছে ৩৮ শতাংশ

৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি)। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৮ শতাংশ। এদিকে সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে পিজিসিবির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ৩১ পয়সা বা ৩৮ দশমিক ১৯ শতাংশ। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২০ টাকা ৬৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৯৯ টাকা ৭৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৬ ডিসেম্বর।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পিজিসিবির ইপিএস হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২ টাকা ৯৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৬ টাকা ২০ পয়সা।

৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পাওয়ার গ্রিড। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ১১০ টাকা ৩৯ পয়সা।

২০০৬ সালে শেয়ারবাজারে আসা পাওয়ার গ্রিডের অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭১২ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯১০ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৭৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৪ দশমিক ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১০ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল পাওয়ার গ্রিড শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫৭ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪০ টাকা ৪০ পয়সা ও ৭৩ টাকা ৭০ পয়সা।

সম্পর্কিত খবর