ডিএসই ও সিএসইতে তালিকাভুক্ত হওয়ায় এএএ ফাইন্যান্সকে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের অভিনন্দন
সফলতার সঙ্গে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ায় এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, এনডিসি, পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিক শামিম, পিএসসি (অব.), ইভিপি ও হেড অব মার্কেটিং প্রণব কুমার সাহা, ইভিপি ও হেড অব আন্ডাররাইটিং ডিপা. কর্নেল আবু মাসউদ (অব.), সিএফও মলয় কুমার সাহা, এএএ ফাইন্যান্সের চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ, এমডি ও সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস, পরিচালক মোহাম্মদ ফেরদৌস মজিদ ও আবদুস সালাম খান এবং কোম্পানি সচিব মো. অলিউর রহমান।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্রেস্ট বিনিময় হয় ও উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে ব্যবসায়িক পরিধি বৃদ্ধির জন্য সমঝোতা হয়।



