শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ডিসেম্বরে বিয়ে: বাড়ির সাজসজ্জা দেখে এলেন ক্যাটরিনা-ভিকি

গত কয়েক মাস ধরেই বলিউডে খবরের বড় শিরোনাম হচ্ছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ে নিয়ে মাতামাতির শেষ নেই বলিপাড়ায়। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর— ইতোমধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সময়ের সবচেয়ে আলোচিত এ জুটি।

ডিসেম্বরে বিয়ে সামনে রেখে নতুন অ্যাপার্টমেন্ট বুক করেছেন আগেই। এখন ওই বাড়ির সাজসজ্জার কাজ চলছে। সম্প্রতি হবু স্বামীকে নিয়ে ওই বাড়ির সাজসজ্জা দেখে এসেছেন ক্যাটরিনা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জনপ্রিয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট বলিউড হাঙ্গামা।

খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের জুহু এলাকায় বিলাসবহুল রাজমহল অ্যাপার্টমেন্টের আটতলা ভাড়া নিয়েছেন ভিকি-ক্যাটরিনা। একই ভবনের দুটি ফ্লোরে বসবাস করছেন বিরাট ও আনুশকা দম্পতি। বিয়ের পর বান্ধবী আনুশকার প্রতিবেশী হচ্ছেন ক্যাটরিনা।

ওই বাসার সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। ভেতরকার নকশা নিয়ে দিকনির্দেশনা দিতে সম্প্রতি সেখানে যান তারকা জুটি। ডিসেম্বরে ওই বাড়িতেই উঠবেন তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত বাড়ির সাজসজ্জার বিষয়টি দেখভাল করছেন ভিকি কৌশল। ক্যাটরিনাও মাঝেমধ্যে তার সঙ্গে সেখানে যান। কখনও কখনও একাকীও সেখানে যান।

ক্যাটরিনা ইতোমধ্যে বিয়ের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। বিয়ের পোশাক কেমন হবে সেগুলোর ট্রায়াল নিয়ে ব্যস্ত তিনি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তার বন্ধুর বাসায় বিয়ের সাজগোঁজের প্রস্তুতি চলছে। কারণ তিনি নিজ বাসার সামনে এসব নিয়ে কারও কৌতূহল কিংবা মিডিয়া উপস্থিতি কোনোভাবেই চাচ্ছেন না। বান্দ্রায় তার এক বন্ধুর বাসায় প্রায়ই যাচ্ছেন ক্যাট। এসব বিষয়ে সাজসজ্জার টিম সদস্যদের সতর্ক করে দিয়েছেন বলিউড নায়িকা। শুধু ব্যক্তিগত হোটাসঅ্যাপ গ্রুপে তিনি এসব নিয়ে আলোচনা করছেন।

তবে ক্যাটরিনা ও ভিকি কৌশলের কেউ এখনও পর্যন্ত ডিসেম্বরে বিয়ে নিয়ে মুখ খোলেননি।

 

 

সম্পর্কিত খবর