ই-টিডিএস সিস্টেমে পেরোল ট্যাক্স প্রদানকারী প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্দেশিত ইলেকট্রনিক ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স (ই-টিডিএস) সুবিধা গ্রহণ করবে। এ বিষয়ে এনবিআরের সঙ্গে চুক্তিবদ্ধ হয় প্রাইম ব্যাংক। অনুষ্ঠানে এনবিআরের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান, অতিরিক্ত কর কমিশনার মো. নুরুজ্জামান খান, ডেপুটি কর কমিশনার মো. আরিফুল হক, এনবিআরের সিনিয়র অ্যানালিস্ট কাজী মোহাম্মদ জিয়াউল হক এবং প্রাইম ব্যাংকের ডিএমডি শামস আবদুল্লাহ মোহাইমীন, ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ইভিপি মোহাম্মদ নুরনবী, এসভিপি মোহাম্মদ ফারহান আদেলসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


