down of head

বাংলাদেশকে উপহারের ১৫ লাখ টিকা হস্তান্তর সৌদির

বাংলাদেশকে উপহারের ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা হস্তান্তর করেছে সৌদি আরব।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ। টিকা দিতে পেরে আমরা আনন্দিত।’

এক প্রশ্নের জবাবে ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেন্টাইনের প্রয়োজন হয় না। অন্য টিকার ক্ষেত্রে কোয়ারেন্টাইনের প্রয়োজন হয়ে থাকে।

তিনি আরও বলেন, করোনার পর এখন ঢাকার দূতাবাস থেকে ভিসা প্রদানের হার বেড়েছে। প্রতিদিন চার হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। এক দিনে ৮ হাজার ৬০০ ভিসাও দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সম্পর্কিত খবর