শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির ডিপোর দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদী হাসান(২৮)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, শুক্রবার রাত ৯টায় ঝালকাঠি থেকে বিস্ফোরণে দগ্ধ ৭ জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান নামে একজন মারা যায়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, বিস্ফোরণে দগ্ধ ইমাম হোসেন এবং রুবেলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের ২ জনের শরীরে ২ শতাংশ করে দগ্ধ হয়েছিল।

এছাড়া রিপন ৫২ শতাংশ, রনি ৫৪ শতাংশ, শহীদ তালুকদার ৭০ শতাংশ ও আশিকুর রহমান ৬৬ শতাংশ দগ্ধ নিয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের ইঞ্জিন রুমে পাম্প মেশিন মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ওই রুমে আগুন ধরে যায়। এতে জাহাজের ১৩ স্টাফের মধ্যে আট শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সুকানি কামরুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই মারা যান।

 

সম্পর্কিত খবর