শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভারতে এবার গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা

ভারতে এবার গরুর জন্য চালু হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা। দেশের প্রথম রাজ্য হিসেবে বিজেপি শাসিত উত্তর প্রদেশে এই সেবা চালু হচ্ছে। রবিবার রাজ্যের দুগ্ধ উন্নয়ন, পশুপালন ও মৎস্যবিষয়ক মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মন্ত্রী বলেন, গুরুতর রোগে আক্রান্ত গরুগুলোকে এই পরিষেবা দেওয়া হবে। এজন্য ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এতে করে গুরুতর অসুস্থ গরুগুলোর দ্রুত চিকিৎসা লাভ সহজ হবে।

লক্ষ্মী নারায়ণ চৌধুরী বলেন, অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য অনুরোধ জানানোর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই সেবা মিলবে। এই সময়ের মধ্যেই একজন পশু চিকিৎসক এবং তার দুই জন সহকারীসহ একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হবে।

পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে আটটি জেলায় এই পরিষেবা চালু হবে। গো সুরক্ষার এই উদ্যোগ যথাযথ বাস্তবায়নের দিকেও দৃষ্টি রাখবে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে লক্ষ্ণৌতে একটি কল সেন্টার স্থাপন করা হবে; যেখানে এই পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন সেবাগ্রহীতারা।

এমন সময়ে উত্তর প্রদেশে গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা এলো যার মাত্র একদিন আগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেছিলেন, ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে গোবর ও গোমূত্র। তার ভাষায়, ‘গরু বা বলদ ছাড়া অনেক কাজ এগোতে পারে না। অতএব, তারা খুব গুরুত্বপূর্ণ। গোবর ও গোমূত্র থেকে আপনি কীটনাশক থেকে শুরু করে ওষুধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য তৈরি করতে পারেন। সঠিক ব্যবস্থাপনা করা হলে গরু, তাদের গোবর ও মূত্র একটি রাজ্য এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে।’

সম্পর্কিত খবর