শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে দাবানলের সতর্কতা

পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী পার্থের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেখানকার ঘরবাড়ি ও জনজীবন হুমকির মুখে পড়েছে। ফলে জরুরি পরিষেবা বিভাগ পুরো রাজ্যজুড়ে দাবানলের সতর্কতা জারি করেছে। রোববার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পশ্চিম অস্ট্রেলিয়ার জরুরি পরিষেবা বিভাগ নর্থহ্যাম শায়ারের মোকাইনের আশপাশের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছে, যদি সুযোগ থাকে এখনই নিরাপদ স্থানে চলে যান। অপেক্ষা বা পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন না। কারণ শেষ মুহূর্তে মারাত্মক বিপদ হতে পারে। নর্থহ্যাম শায়ার পার্থ থেকে ৭১ কিলোমিটার পূর্বে অবস্থিত।

দাবানল অস্ট্রেলিয়ার পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। দেশটির উচ্চ তাপমাত্রা, শুষ্কতা ও দাহ্য প্রকৃতিই মূলত দাবানলের জন্য দায়ী।

সরকারি তথ্যানুযায়ী, ২০১৯-২০২০ সালের গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় নজিরবিহীন দাবানল দেখা যায়। ওই সময় দেশটির ১৭ লাখ হেক্টর জমি দাবানলে পুড়ে যায়। যা জার্মানির আয়তনের প্রায় অর্ধেক। সে সময় ৯ অগ্নিনির্বাপক কর্মীসহ ১৩ নাগরিক প্রাণ হারান।

অন্যদিকে দেশটির পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এ সপ্তাহে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ফলে জরুরি পরিষেবা বিভাগ নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের কিছু অংশে বন্যার সতর্কতা জারি করেছে।

সম্পর্কিত খবর