শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কেমন হবে আফগান সামরিক বাহিনী

আফগানিস্তানে বিশাল সামরিক বাহিনীর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

পূর্ববর্তী প্রশাসনের অধীনে যারা আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীতে (এএন্ডএসএফ) কাজ করেছেন তাদের সবাইকেও রাখা হবে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী। খবর ভয়েস অব আমেরিকার।

এদিন পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি নীতি নির্নায়ক সংস্থা, ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের এক প্রকাশ্য আলোচনা অনুষ্ঠানে মুত্তাকি বলেন, বিদেশী হস্তক্ষেপে যে সেনাবাহিনী তৈরি করা হয়েছিল আমাদের আর সেই বিশাল সংখ্যক সেনার প্রয়োজন নেই।

তিনি বলেন, তার দেশের ছোট একটি সেনাবাহিনীর প্রয়োজন ‘যাদের অন্তর বিশ্বস্ততা ও প্রতিশ্রুতি এবং দেশপ্রেমে পূর্ণ।’

তালেবান যোদ্ধা এবং এএনডিএসএফ সদস্যদের একীভূত করে একটি একক সামরিক বাহিনী গঠন করা বিষয়ক তালেবানের কৌশল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমির খান মুত্তাকি।

পাকিস্তানে বাণিজ্যের পথ খোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তালেবান পররাষ্ট্রমন্ত্রী ২০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সফরে যান।

বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তারা আফগানিস্তান বিষয়ক আলোচনার লক্ষ্যে ট্রইকা প্লাস ফরম্যাটের অধীনে পাকিস্তানে অবস্থান করছিলেন।

সম্পর্কিত খবর