শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যুক্তরাষ্ট্রে কনসার্টে হুড়োহুড়িতে নিহত ৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালে শুক্রবার অন্তত আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। খবর সিএনএনের।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৭ জনকে হাসপাতালে ভর্তি তরা হয়েছে। এ ছাড়া উৎসবস্থলে তিন শতাধিক লোককে চিকিৎসা দেওয়া হয়েছে।

কনসার্টটিতে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিতি ছিলেন। লাইভস্ট্রিমে দেখা যায়, হঠাৎ একটি অ্যাম্বুলেন্স কনসার্টস্থলে এলে র্যাপ তারকা ট্রাভিস স্কট তার পরিবেশনা বন্ধ করেন।

হিউস্টনের ফায়ার সার্ভিসের প্রধান স্যাম পেনা বলেছেন, শুক্রবার রাত ৯টা থেকে সোয়া ৯টার দিকে লোকজন মঞ্চের সামনে যেতে হুড়োহুড়ি শুরু করলে মানুষের চাপে এ ঘটনা ঘটেছে। অনেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

সংগীত উৎসবটি শুক্রবার শুরু হয়ে শনিবার পর্যন্ত হওয়ার কথা ছিল। হতাহতের ঘটনার ফলে সংগীত আয়োজনের দ্বিতীয় দিনের কার্যক্রম স্থগিত করা হয়।

সম্পর্কিত খবর