শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আরো ৫৬৯ চেয়ারম্যান প্রার্থী

তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৬৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে এসব তথ্য জানানো হয়।

এর আগে, দুই ধাপে এক হাজার ১৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। বিনা ভোটে জয়ী সদস্যদের যুক্ত করলে এ সংখ্যা দাঁড়াল ২৫২ জনে। আর শুধু তৃতীয় ধাপের এক হাজার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৫৬৯ জন।

আগের দুই ধাপের মধ্যে গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের ২০৪ ইউপিতে ২৮ জন চেয়ারম্যান ও গত ২০ সেপ্টেম্বর একই ধাপের ১৬০টিতে ৪৪ জন চেয়ারম্যান, ৩৯ জন সদস্য ও সাত জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ৮০ জন চেয়ারম্যান, ২০৩ জন সাধারণ সদস্য ও ৭৩ জন সংরক্ষিত সদস্য পদে বিনা ভোটে জয় পান।

তৃতীয় ধাপের এক হাজার চারটি ইউনিয়ন পরিষদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এদিন ৬৭১ জন চেয়ারম্যান প্রার্থীসহ তিন হাজার ১৭৭ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরপরই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা চূড়ান্ত করা হয়। পাশাপাশি যেসব পদে একাধিক প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তাদেরও তালিকা স্থানীয়ভাবে প্রকাশ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

শুক্রবার এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একইসঙ্গে শুরু হবে নির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী ২৮ নভেম্বর এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে চূড়ান্তভাবে এখন মাঠে রয়েছেন ৫০ হাজার ১৪৬ প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে চার হাজার ৪০৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ১০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, বিনা ভোটে জয়ী হওয়ার ক্ষেত্রে তৃতীয় ধাপেও এগিয়ে আছে চট্টগ্রাম অঞ্চল। এ অঞ্চলের ৭৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২৯টিতেই চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এরপরের অবস্থানে থাকা কুমিল্লা অঞ্চলের ১১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২২টির চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তৃতীয় অবস্থানে থাকা ঢাকা অঞ্চলের ৭৯টি ইউনিয়নের মধ্যে ১৬টিতে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন।

 

 

সম্পর্কিত খবর