শিরোনাম
icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
down of head

বিএসআরএম স্টিলসের নিট মুনাফা বেড়েছে তিন গুণ

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় তিন গুণ বেড়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএসআরএম স্টিলসের আয় হয়েছে ১ হাজার ৩১৮ কোটি টাকার বেশি। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৯৩৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৩৮৩ কোটি টাকার বেশি। আলোচ্য সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০৮ কোটি ৫৬ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময় নিট মুনাফা ছিল ৩৫ কোটি ৮০ লাখ টাকা। সেই হিসাবে নিট মুনাফা বেড়েছে ৭২ কোটি ৭৬ লাখ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৯৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৯৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৬২ টাকা ৩৮ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে বিএসআরএম স্টিলসের পরিচালনা পর্ষদ। এর আগে ১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সেই হিসাবে আলোচ্য হিসাব বছরের সুপারিশকৃত লভ্যাংশ অনুমোদন হলে মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। সুপারিশকৃত এ লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৮ নভেম্বর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৬২ টাকা ৩৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেষে যা ছিল ৫৬ টাকা ৮৪ পয়সা।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিএসআরএম স্টিলস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬০ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৬ টাকা ৮৪ পয়সা।

সর্বশেষ রেটিং অনুযায়ী, বিএসআরএম স্টিলসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ আনুষঙ্গিক হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০০৯ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৬১ কোটি ৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০। এর মধ্যে ৭০ দশমিক ৫৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৬ দশমিক ৮৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৯ শতাংশ বিদেশী ও বাকি ১২ দশমিক ১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিএসআরএম স্টিলসের শেয়ারে সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬৭ টাকা ৫০ পয়সা। এদিন শেয়ারটির দর ৬৭ টাকা ২০ পয়সা থেকে ৬৯ টাকা ২০ পয়সার মধ্যে লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৭ টাকা ও ৮২ টাকা ৫০ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৩৪ দশমিক ২৬, হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৭ দশমিক ৩৬।

সম্পর্কিত খবর