শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নির্বাচনী সহিংসতা; কুমিল্লায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে ঢাকা নেওয়ার পথে শাওন আহমেদ মারা গেছেন।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে একদল বহিরাগত ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলে বহিরাগতদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে জশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল নামে তিনজন গুলিবিদ্ধ হয়।

স্থানীয়রা আরও জানান, মানিকারচর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল হাসান মসজিদের মাইকে ঘোষণা দেন ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে। এ ঘোষণার পরই ভোটকেন্দ্রে উত্তেজনা শুরু হয়। তারপরই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মসজিদের ইমামকে আটক করা হয়েছে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছিলো। হঠাৎ করেই একদল বহিরাগত এসে কেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রের বিভিন্ন কক্ষের কাঁচের গ্লাস ভেঙে ফেলে। বর্তমানে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা নেওয়ার পথে শাওন আহমেদ মারা যান।

সম্পর্কিত খবর