শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মা হতে চান কঙ্গনা, সঙ্গীর কথা শিগগিরই জানাবেন

প্রেমে পড়েছেন বলিউডে ‘ঠোঁটকাটা’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রনৌত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিয়েছেন এ অভিনেত্রী। ‘কুইন’ তারকা যুক্ত করেছেন, নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চান।

টাইমস নাউ-কে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার খবর, আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে বিবাহিত ও সন্তানের মা হিসেবে দেখতে চান কঙ্গনা রনৌত।

কঙ্গনার ভাষ্য, ‘আমি অবশ্যই বিবাহিত ও সন্তান নিতে চাই। আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে স্ত্রী ও মা হিসেবে দেখতে চাই। এবং অবশ্যই একজন ব্যক্তি হিসেবে, যে সক্রিয়ভাবে নতুন ভারতের রূপকল্পে অংশগ্রহণ করছে।’

পাঁচ বছরের মধ্যে নিজেকে স্ত্রী ও মা হিসেবে দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন কি না, এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা ‘হ্যাঁ’ বলেন। আর সঙ্গী? কঙ্গনার জবাব, ‘আপনারা শিগগিরই জানবেন।’

সম্প্রতি কঙ্গনা রনৌত সম্মানজনক রাষ্ট্রীয় পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। সামাজিক পাতায় উচ্ছ্বাস প্রকাশ করে কঙ্গনা জানান, ছোট থেকে তিনি সম্মান অর্জনের চেষ্টা করেছেন এবং সেটাই তাঁর সম্পদ। এ পুরস্কারের জন্য নিজের দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ অভিনেত্রী।

 

সম্পর্কিত খবর