শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে চায় না’

বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

‘স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি’ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এ দেশে নষ্ট রাজনীতির হোতা এবং নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে।

‘দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে এখন বিএনপির রাজনীতিই দুঃসময় অতিক্রম করছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট।’

‘বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল’ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবেও আগুন-সন্ত্রাস, হেফাজতি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির স্থাপন করেছে. তা ফ্যাসিবাদকেও হার মানায়।’ তিনি বলেন, আসলে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও, তারা ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে।

এ ছাড়া ওবায়দুল কাদের বলেন, অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায়—এ দেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে বিএনপিই নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

‘বিএনপিনেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে’—এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা পাওয়ার উগ্রবাসনা তাদের উন্মত্ত করে তুলেছে।

‘বিএনপি এখন আত্মবিশ্বাস হারানো এক রাজনৈতিক দল’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের প্রতি দায়িত্বহীনতা এবং জনঘনিষ্ঠ ইস্যুতে তাদের দূরে অবস্থান করার নীতির কারণে জনগণই বিএনপিকে দুরে সরিয়ে রেখেছে।

‘বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে চায় না। বিএনপির এ ডাবল স্ট্যান্ডার্ড নীতি সর্বজনবিদিত’—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা গণতন্ত্রের কথা বলে, অথচ অগণতান্ত্রিক ও চোরাগলি খোঁজে ক্ষমতায় যাওয়ার জন্য।’ তিনি বলেন, আসলে বিএনপি সক্ষমতা ও সাহস হারানো একটি রাজনৈতিক দল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, ‘মুক্তচিন্তা ও সৃজনশীলতার পথ কে রুদ্ধ করেছে? কে আপনাদের কথা বলতে দিচ্ছে না, প্রমাণহ বলুন।’

‘মুক্তচিন্তা মানে তো গুজব-অপপ্রচার চালানো নয়’, যোগ করেন ওবায়দুল কাদের। তিনি আরও প্রশ্ন রাখেন, ‘সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনার ভাঙা রেকর্ড বাজানো কি সৃজনশীলতা?’

‘আসলে ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত’ বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কখন কী বলছে, কেন বলছে—তা তারা নিজেরাই জানে না।’

সম্পর্কিত খবর