শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যে কারণে পাঁচ কলেজের নাম পরিবর্তন

 

পাঁচটি কলেজের নাম পরিবর্তন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে একটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

বাকি চারটি কলেজের নাম পরিবর্তনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রাঙামাটির রাবেতা মডেল কলেজের নাম পরিবর্তন করে লংগডু মডেল কলেজ রাখা হয়েছে।

‘বিশেষ একটি সংস্থার’ মাধ্যমে কলেজটি পরিচালিত হয়ে আসছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মীর কাশেম আলী বেসরকারি সংস্থা রাবেতা আলম আল ইসলামীর পরিচালক ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর যে চারটি কলেজের নাম পরিবর্তনের চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে সেগুলো হল-

# হবিগঞ্জের মাদবপুরের সৈয়দ সঈদউদ্দিন কলেজ। এটির পরিবর্তিত নাম হচ্ছে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ।

# কক্সবাজারের ঈদগাও ফরিদ আহমেদ কলেজ। পরিবর্তিত নাম হচ্ছে ঈদগাও রশিদ আহমেদ কলেজ।

# টাঙ্গাইলের বাশাইল এমদাদ হামিদা কলেজ। পরিবর্তিত নাম হচ্ছে বাশাইল ডিগ্রি কলেজ।

# গাইবান্ধার ধর্মপুর আব্দুল জব্বার কলেজ। এটির পরিবর্তিত নাম হচ্ছে ধর্মপুর ডিগ্রি কলেজ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়জুল করিম জানান, এক বছর আগে সারা দেশে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগ থাকা ব্যক্তিদের নামে যেসব কলেজ রয়েছে, সেগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি এসব কলেজের নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কলেজের পরিচালনা পর্ষদকে চিঠি দেওয়া হয়।

“চিঠিতে বলা হয়, কলেজগুলোতে যুদ্ধাপরাধীদের নাম চিহ্নিত করে তা পরিবর্তন করে সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা/বিশিষ্ট ব্যক্তির নামে নামকরণ করতে হবে। এরই ধারাবাহিকতায় পাঁচটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।”

সম্পর্কিত খবর