শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৫৪০ কোটি অ্যাকাউন্ট অপসারণ করল ফেসবুক

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোয় বিভ্রান্তি মোকাবেলায় ৫৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট অপসারণ করেছে ফেসবুক। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্ববৃহৎ এই প্রতিষ্ঠানটি।

তারা জানায়, ‘জাল ও আপত্তিজনক অ্যাকাউন্ট তৈরী করার প্রচেষ্টা শনাক্ত করতে ও সেই একাউন্টগুলো বন্ধ করতে আমরা আমাদের প্রযুক্তিগত সক্ষমতার উন্নতি করেছি। এই শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রতিদিন প্রায় লাখ লাখ ভুয়া অ্যাকাউন্ট তৈরীর প্রচেষ্টার প্রতিরোধ করে থাকি।’

এক প্রতিবেদনে ফেসবুক জানায়, ভুয়া অ্যাকাউন্টগুলোতে কেউ এমন ব্যক্তি হিসেবে থাকার ভান করে যার আসলে কোনো অস্তিত্ব নেই। বিশ্বব্যাপি ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর প্রায় ৫ শতাংশ এদের প্রতিনিধিত্ব করে।

মানুষকে ধোকা দেয়ার জন্য তৈরী অ্যাকাউন্টগুলোর সন্ধান প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রচুর বিনিয়োগ করছে।

বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের তথ্যের জন্য মার্কিন সরকার পূর্বের তুলনায় বেশি জোর দিচ্ছে।

চলতি বছরের শুরুতে ফেসবুক ব্যবহারকারীর তথ্যের জন্য বিভিন্ন দেশের সরকারদের সামগ্রিক অনুরোধ ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ২৮ হাজার ৬১৭-এ দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, মোট পরিমাণের মধ্যে সর্বাধিক সংখ্যক অনুরোধ জমা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এরপরে রয়েছে ভারত, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স।

ফেসবুক জানায়, তারা মার্কিন সরকার কর্তৃক ৮২ হাজার ৪৬১টি অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য মোট ৫০ হাজার ৭৪১টি অনুরোধ পেয়েছে।

ফেসবুকের ডেপুটি জেনারেল কাউন্সিল ক্রিস সোন্দারবি সর্বশেষ পরিসংখ্যান সম্পর্কে অনলাইনে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘তথ্যের জন্য সরকারদের অনুরোধ আইনত বৈধ কিনা নিশ্চিত করার জন্য আমরা প্রতিটি অনুরোধ যাচাই করি।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

সম্পর্কিত খবর