শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ক্ষুদ্রঋণে দারিদ্র কমেনি বরং লালন করেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা প্রতিটি পরিবারকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে চাই। কারণ আমাদের মূল লক্ষই হলো দারিদ্র্য দূরীকরণ। সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কর্মপরিকল্পনা নেই।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পিকেএসএফ আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বর্তমান বাস্তবতায় দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ধারণার কড়া সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। বলেন, এটি নিয়ে অনেকেই নিজের নাম কামিয়েছেন কিন্তু প্রকৃত অর্থে দারিদ্র কমেনি।

সরকারপ্রধান বলেন, আমরা প্রতিটি পরিবারকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমরা ১৯৯৬ সালে এটার নাম দিয়েছিলাম ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্প। এখন এর নাম পরিবর্তন করে তার নাম দিয়েছি ‘আমার বাড়ি, আমার খামার’। অর্থাৎ যার বাড়ি, তার বাড়িতে যতটুকু জায়গা থাকুক, সে যে ধরনের কাজ করতে চায়, সে সুযোগটা করে দেওয়া। তাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া, উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থা করে দেওয়া। কারণ বাজারজাত করার ব্যবস্থা করে না দিলে তারা আর এই কাজ অব্যাহত রাখবে না। সেভাবেই একেকটা পরিবারকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিচ্ছি। ১৯৯৬ সালে যখন সরকারে ছিলাম, তখন প্রথম এই চিন্তাটা আমার মাথায় আসে।

তিনি বলেন, আমরা সবসময় প্রচেষ্টা নিয়েছি, দারিদ্র্য বিমোচন করতে হলে কী কী কাজ করা যায়। সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কর্মপরিকল্পনা নেই।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কারণ এই সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া।

তিনি আরও বলেন, ২১ বছর পর ১৯৯৬ সালে আমরা সরকার গঠন করি। আমরা সবসময় হিসাব করেছি, আমাদের মূল শত্রুটা হলো দারিদ্র্য। আর দারিদ্র্যের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, দারিদ্র্যের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই কর্মপরিকল্পনা আমরা প্রণয়ন করি। যখন আমরা বিরোধী দলে ছিলাম, তখনই আমরা এটা তৈরি করি। তারই ধারাবাহিকতায় আমরা কাজ শুরু করি।
তিনি বলেন, আমরা প্রথমবার যখন সরকারে আসি, তখন দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে আমরা যাত্রা শুরু করি।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সালে আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ হাতে দেই। সেই সঙ্গে সঙ্গে ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনাও আমরা প্রণয়ন করে কার্যক্রম শুরু করে দিই। দারিদ্র্য নিরসন, বৈষম্য দূর করে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা আমাদের লক্ষ্য ছিল এই প্রেক্ষিত পরিকল্পনায়। পরবর্তীকালে যখন ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে সরকারে আসি, তখন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন করি। যা এমডিজি এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এরপর আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছি।

তিনি বলেন, এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আগামী দিনের জন্য অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজ। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা, যেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এর পরবর্তী ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত আমরা কীভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই, সেই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের কাজও ইতিমধ্যে শুরু করেছি এবং এর খসড়া প্রস্তুত করা হয়েছে। সেভাবেই আমরা বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যের হাত থেকে মুক্তি দিয়ে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। এসডিজি বাস্তবায়ন করবো এটাই আমাদের লক্ষ্য।

সম্পর্কিত খবর