শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

পানির পাম্পের বদলে আনা হল ৩৭ হাজার কেজি কসমেটিকস

দুই হাজার পানির পাম্প আমদানির ঘোষণা দিয়ে ৩৬ হাজার ৯৬৫ কেজি কসমেটিকস সামগ্রী এসেছে বন্দরে।

ঘোষণা বহির্ভুত এ চালানে রয়েছে- বিভিন্ন ব্রান্ডের হেয়ার জেল, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেইস ওয়াশ, পেতয়িং কার্ড, টুথপেস্ট, টুথব্রাশ, বডি ওয়াশ ইত্যাদি।

ঢাকার চম্পাটুলি লেনের আমদানিকারক অনলি ওয়ান ইন্টারন্যাশনালের (বিন নং-০০০৭৮৯১৯৮) নামে চালানটি চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসে। এটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান উজালা শিপিং লাইন্স লিমিটেড।

বুধবার শতভাগ কায়িক পরীক্ষা করে ঘোষণা বহির্ভূত এ চালান আসার বিষয়টি নিশ্চিত হয় কাস্টম হাউজ কর্তৃপক্ষ। এক কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা রাজস্ব ফাঁকি দিতেই এমন মিথ্যার আশ্রয় নিয়েছিল আমদানিকারক।

চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চালানটি আটক করে শতভাগ কায়িক পরীক্ষা করে। পানির পাম্প আনার ঘোষণা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান গত ৫ নভেম্বর কাস্টম হাউসে বিল অব এন্ট্রি (সি-১৭০৭১২০) দাখিল করে। কিন্তু সন্দেহভাজন হওয়ায় এটি কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষায় মোট ৩৬ হাজার ৯৬৫ কেজি কসমেটিকস সামগ্রী এবং ২০২ কেজি (৪৮ পিস) পানির পাম্প পাওয়া যায়। ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি করায় আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর