down of head

করোনায় প্রতিটা সেক্টরেই ক্ষতিগ্রস্ত হয়েছে

করোনাকালে অর্থনৈতিক সমৃদ্ধি অনেকটা থমকে যাওয়ায় প্রতিটা সেক্টরেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের মহাদুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্বনেতৃবৃন্দের নিকট তা অত্যন্ত প্রশংসিত হয়েছে।

রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে প্রত্যেক দেশের সরকার প্রধান নানা কৌশল অবলম্বন করেছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে লকডাউনে যে কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বিশ্বে প্রশংসিত হয়ে। করোনাকালে ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা অনেকটা দুর্বল হয়ে যায়। আর সে সময় বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌশলীভাবে সময়োপযোগী পদক্ষেপ নেন।

মো. তাজুল ইসলাম জানান, করোনাকালে গার্মেন্টস ব্যাংক কলকারখানাসহ বিভিন্ন সেক্টরে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার ২৮টির বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এতে করে করোনাকালে যে ক্ষতি হয়েছে সেটা খুব দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বাংলাদেশ ।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে সাধারণ মানুষসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। তাঁর স্বপ্নপূরণে শেখ হাসিনা এখন কাজ করে যাচ্ছেন।

সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ এমপি, সুইডেন এম্বাসেডর এইচ ই এলেক্সজান্ডরা বের্ড বন, এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিব কাজী ফয়সাল বিন সিরাজ, বাংলাদেশ ব্যাংক এসএমই এবং স্পেশাল প্রোগ্রাম বিভাগের সহ মহা ব্যবস্থাপক লিজা ফাহমিদা প্রমুখ।

সম্পর্কিত খবর