শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দেড় কোটি টাকার ক্ষতি, থানায় জিডি ছারপোকা ব্যান্ডের

তরুণ জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম ‘ছারপোকা’।স্টেজ ও গানে- ভালোই সাড়া পাচ্ছেন তারা। কিন্তু এক বছরের বেশি সময় ধরে ‘ছারপোকা’ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি গায়েব। কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যানেলটির তত্ত্বাবধানে থাকা প্রতিষ্ঠান বঙ্গ থেকেও কোনো সদুত্তর পাচ্ছেন না ব্যান্ডের সদস্যরা। তাই বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারা।

বঙ্গ’র এমসিএনে থাকা জনপ্রিয় ব্যান্ডদল ‘ছারপোকা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল গায়েব করার মধ্য দিয়ে দেড় কোটিরও বেশি টাকার ক্ষতির অভিযোগে ব্যান্ডটির পক্ষ থেকে গত সোমবার (১ নভেম্বর ২০২১) হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সদস্য ইমরান হোসেন রাহাত। যার জি ডি নং-৫৩।

সাধারণ ডায়েরি থেকে জানা যায়, বিগত ১৬/০৫/২০১৮ ইং তারিখ ‘ছারপোকা’ ইউটিউব চ্যানেল ম্যানেজ, এ/সিও, আরনিং ম্যানেজ, মনিটাইজেশন এবং চ্যানেল সিকিউরিটিসহ আনুসঙ্গিক বিষয়ের জন্য ইব্রাহিম মোহাম্মদ (ডেপুটি ডিড বঙ্গ স্টুডিও) ও মুশফিকুর রহমান (চীফ অব কন্টেন্ট) এর মাধ্যমে বঙ্গ হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের সাথে ‘ছারপোকা’ ব্যান্ডদলের চুক্তি স্বাক্ষরিত হয়। যার তত্বাবধানে ছিলের ক্যারেল কুইপারী (চীফ অপারেটিং) আহাদ মোহাম্মদ (সিইও)। চুক্তি সম্পাদনের পর চ্যানেলটির সব রকম এক্সেস বঙ্গ’র নিকট ‘ছারপোকা’ হস্তান্তর করে এবং বঙ্গ সেটি পরিচালনা করা শুরু করে।

কিন্তু বিগত ২০/০৫/২০২০ ইং তারিখ থেকে ইউটিউবে ‘ছারপোকা’ ব্যান্ডের চ্যানেলটি আর খুঁজে না পাওয়ায় ‘ছারপোকা’ ব্যান্ডের পক্ষ থেকে বঙ্গ’র সাথে যোগাযোগ করা হলেও অদ্যাবধি ইউটিউব চ্যানেলটি সম্পর্কে বঙ্গ কোন সদুত্তর না দিয়ে সময়ক্ষেপণ করে আসছে।

সাধারণ ডায়েরি থেকে আরও জানা যায়, চ্যানেলটিতে ‘ছারপোকা’র নিজস্ব অর্থায়নে ৫০টি মিউজিক্যাল কন্টেন্ট ছিল, যার আনুমানিক নির্মাণ মূল্য ৮০ লাখ টাকা এবং ৭ লাখ সাবসক্রাইবারের চ্যানেলটির বাজার মূল্য নূন্যতম বিশ লাখ টাকা। চ্যনেলটি না থাকায় আরো পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে ‘ছারপোকা’ ব্যান্ডের সদস্য ইমরান হোসেন রাহাত বলেন, ‘আমরা একাধিকবার বঙ্গ’র সাথে যোগাযোগ করেও কোন প্রতিকার পাইনি বরং উল্টো আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে তারা। তাই আর কোনো উপায় না পেয়ে আমরা আইনি আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’

তিনি আরও জানান, ‘খুব শিগগিরি ছারপোকার পক্ষ থেকে আইনি নোটিশ পাঠাবো। তারপরও সমাধান না হলে বঙ্গ’র বিরুদ্ধে মামলা করা হবে।’

সম্পর্কিত খবর