শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ধর্মঘটের দিনেও বুয়েটের ভর্তি পরীক্ষায় রেকর্ড উপস্থিতি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে (চূড়ান্ত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বুয়েট ক্যাস্পাসে সকালে-বিকেলে দুই ধাপে এ পরীক্ষার আয়োজন করা হয়। এতে উপস্থিতির হার ৯০ শতাংশের বেশি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বুয়েট থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা মডিউল-‘এ’ ও মডিউল-‘বি’ দুই শিফটে অনুষ্ঠিত হয়। মডিউল ‘এ’ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং মডিউল-‘বি’ দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সারাদেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘট থাকলেও রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে বুয়েটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এ পরীক্ষায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে অনেক পরীক্ষার্থী মোটরসাইকেলে বুয়েট ক্যাম্পাসে এসেছেন বলে জানিয়েছেন অভিভাবকরা।

সকালে মডিউল-‘এ’ এর উপস্থিতির হার ছিল ৯৯ দশমিক ৪৫ শতাংশ এবং দুপুরে মডিউল-‘বি’ এর উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।

কোভিড-১৯ সংক্রান্ত বৈশ্বিক মহামারির কারণে এ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়। গত ২০ ও ২১ অক্টোবর দুদিনে চার শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়। বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন মোট ১৮ হাজার ৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে মূল ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রতি শিফটে ১৫০০ জনকে বাছাই করা হয়।

প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ মোট এক হাজার ২১৫টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ছিল ১৮ হাজার ৫ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১২ হাজার ৩১৫ জন এবং মেয়ে শিক্ষার্থী ৫ হাজার ৬৯০।

 

 

 

সম্পর্কিত খবর