শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিয়ের প্রলোভনে সৌদি থেকে দেশে এনে তরুণীকে ধর্ষণ

ভোলার মনপুরায় বিয়ের প্রলোভনে সৌদি প্রবাসী তরুণীকে দেশে এনে নিজ বাড়িতে ধর্ষণ করে মো. মামুন সুলতান নামে এক যুবক।

শনিবার সকালে এ ঘটনায় সৌদি প্রবাসী তরুণী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে ওই দিনই পুলিশ প্রবাসী তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে নিয়ে যায়।

ধর্ষণের ঘটনাটি শুক্রবার সকাল ১০টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে ওই যুবকের বাড়িতে ঘটে।

ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোতালেবের ছেলে মো. মামুন সুলতান (২৫)। ওই প্রবাসী তরুণীর বাড়িও একই উপজেলায়।

মামলার এজাহার ও ওই তরুণী সূত্রে জানা যায়, দুই বছর আগে ওই তরুণীকে সৌদি থাকাকালীন মামুন মোবাইলে প্রেমের প্রস্তাব দেয়। প্রবাসী তরুণী রাজি না হলে একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেয় এবং সৌদি আরব থেকে দেশে চলে আসতে বলে। পরে ওই প্রবাসী তরুণী যুবকের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গত ২ আগস্ট বাংলাদেশে আসেন। তখন মামুন এয়ারপোর্ট থেকে রিসিভ করে ওই তরুণীকে আত্মীয়র বাড়িতে নিয়ে যাবে বলে হোটেলে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে।

এরপর থেকেই ওই যুবক বিয়ে নিয়ে টালবাহানা শুরু করে। পরে শুক্রবার সকাল ১০টায় বিয়ের ব্যাপারে কথা বলতে যুবকের বাড়িতে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে ওই তরুণীকে। এ সময় ওই তরুণী চিৎকার দিলে মামুন পালিয়ে যায়। তখন মামুনের বাড়িতে কেউ ছিল না বলে জানান প্রবাসী তরুণী।

এ ঘটনায় মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, সৌদি প্রবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সম্পর্কিত খবর