শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রার্থীকে জেতাতে ‘অস্ত্র একে-৪৭’ ব্যবহারের হুমকি!

দলের চেয়ারম্যান প্রার্থীকে জেতাতে ‘প্রয়োজনে এক-৪৭’ ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রকাশ্য জনসভায় মাইকে মামুন বলেন, ‘আমরা আমাদের শুধু একে-৪৭ নয়, প্রয়োজনে যা যা দরকার তা নিয়ে আমরা রফিকুল ইসলাম ধনু মিয়াকে পাস করাতে আসব’।

তিনি বলেন, ‘এমপি সাহেবের চোখ লাল হয়ে আছে। আওয়ামী লীগের চোখ লাল হয়ে আছে। এমপি সাহেবের সমর্থন আছে আমার কথায়। উনার ইঙ্গিতেই আমি এগুলো বলছি’।

আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, ‘প্রশাসন আমাদের, পুলিশ আমাদের, সরকার আমাদের। আর কিছু বলার দরকার আছে’?

আওয়ামী লীগ নেতার এমন বক্তব্যের পর ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ না হওয়ারও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে নাম ও পরিচয় প্রকাশ করে কেউ এ প্রতিনিধির সঙ্গে কথা বলতে রাজি হননি।

গতকাল শুক্রবার (৫ নভেম্বর) শেষ বিকালে বাজিতপুরের হুমাইপুর ইউনিয়নের টান গোসাইপুর গ্রামে অবস্থিত ‘হুমাইপুর ইসলামিয়া আরাবিয়া মাদরাসা’র মাঠে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ধনু মিয়ার পক্ষে আয়োজিত জনসভায় প্রকাশ্যে এ ধরনের হুমকি দেন তিনি।

স্থানীয় সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে অজানা দুর্বৃত্তরা হুমাইপুরের চৈতনপুর ও নামা গোসাইপুর গ্রামের মাঝখানের রাস্তার ওপর ঝোলানো দলীয় প্রতীক নৌকা পুড়িয়ে দেয়। এর প্রতিবাদেই এ জনসভা অনুষ্ঠিত হয়।

হুমাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে আব্দুল্লাহ আল মামুন ছাড়াও বক্তব্য দেন দলের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ধনু মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, বাজিতপুর পৌর আওয়ামী লীগের নেতা শওকত আকবর, সাবেক চেয়ারম্যান শফিউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নৌকার বাইরে কাউকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে না। নৌকার ভোট হবে এইরকম টেবিলের ওপর ওপেন’।

মেম্বার প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা এজেন্টদের বলে দেবেন, নৌকার ভোট কাইত্যার তলে (পাটির আড়ালে) হবে না, নৌকার ভোট হবে সবার সামনে। কোনো মেম্বার প্রার্থীর এজেন্ট বিরোধিতা করলে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বের করে দেব’।

এক প্রার্থীর প্রতি ইশারা করে তিনি বলেন, ‘কে যেন বলেছে প্রয়োজনে রক্ত দেবে। আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পাঁচ গুণ রক্ত দেব’।

এদিকে পিবিআই সূত্র জানায়, বাজিতপুর পৌর শহরের আলোচিত সাচ্চু হত্যা মামলায় পিবিআই আদালতে সম্প্রতি অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে হত্যাকাণ্ডের নির্দেশদাতা আসামি হিসাবে আব্দুল্লাহ আল মামুনের নাম রয়েছে। এ মামলায় পিবিআই গত বছরের ১১ নভেম্বর মামুনকে গ্রেপ্তার করার পর তিনি প্রায় চার মাস হাজত খেটে জামিনে ছাড়া পান।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বাজিতপুরের কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের ‘স্বতন্ত্র’ প্রার্থী থাকায় নির্বাচনে দ্বন্দ্ব-সংঘাতের আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

সম্পর্কিত খবর