শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

রেকর্ড উচ্চতায় খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্যসূচক

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। গত মাসে এসব পণ্যের মূল্যসূচক এক দশকের সর্বোচ্চে পৌঁছেছে। এক মাসের ব্যবধানে সূচক বেড়েছে ৩ শতাংশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অক্টোবরে এফএওর খাদ্যপণ্যের মূল্যসূচক টানা তিন মাসের মতো বেড়েছে। এর মাধ্যমে খাদ্যপণ্যের দাম ২০১১ সালের পর সর্বোচ্চে পৌঁছেছে। খাদ্যপণ্যের উচ্চমূল্য সব পর্যায়েই অনুভূত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দরিদ্র পরিবারগুলো। এসব পরিবারকে তাদের আয়ের বড় একটি অংশই ব্যয় করতে হচ্ছে শুধু খাদ্য সরবরাহ নিশ্চিত করতেই।

চলতি বছর দেশে দেশে কভিড-১৯ নিয়ন্ত্রণে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে প্রকট আকার ধারণ করে সরবরাহ সংকট ও সীমাবদ্ধতা। এসব কারণে খাদ্যপণ্যের বৈশ্বিক দাম চলতি বছর স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেড়েছে। উৎপাদনস্বল্পতা ও জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধিও খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রেখেছে।

সেপ্টেম্বরে এফএওর খাদ্যপণ্য মূল্যসূচক ছিল ১২৯ দশমিক ২ পয়েন্টে। কিন্তু গত মাসে সূচক ১৩৩ দশমিক ২ পয়েন্টে উন্নীত হয়। এক বছরের ব্যবধানে সূচক ৩১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। মূল্যবৃদ্ধিতে প্রধান জ্বালানি জুগিয়েছে ভোজ্যতেল ও শস্য।

এক মাসের ব্যবধানে এফএওর শস্যের মূল্যসূচক বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা গমের। কৃষিপণ্যটির দাম ৫ শতাংশ বেড়ে নয় বছরের সর্বোচ্চে উঠেছে। এ নিয়ে টানা পাঁচ মাসের ধরে গমের মূল্যবৃদ্ধি অব্যাহত ছিল।

গমের বিষয়ে এফএও বলছে, কানাডা, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ প্রধান রফতানিকারক দেশগুলোয় উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে শস্যটির প্রাপ্যতা সংকুচিত হয়ে পড়ে। এটি বাজারদরে ধারাবাহিক চাপ সৃষ্টি করে।

ভোজ্যতেলের বৈশ্বিক দাম ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে বলে জানায় এফএও। এর মধ্য দিয়ে দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে। সংস্থাটি জানায়, পাম অয়েল উৎপাদনে অন্যতম শীর্ষ দেশ মালয়েশিয়া। চলতি বছর শ্রমিক সংকট দেশটিতে পাম অয়েল উৎপাদন ব্যাহত করে। উৎপাদনে ধারাবাহিক নিম্নমুখিতা ভোজ্যতেলের বিশ্ববাজারে ব্যাপক প্রভাব ফেলে। অক্টোবর পর্যন্ত টানা চার মাস ধরে পাম অয়েলের দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সয়াবিন, সূর্যমুখী ও সরিষা তেলের দামও।

এফএওর দুগ্ধপণ্যের মূল্যসূচক সেপ্টেম্বরের তুলনায় ২ দশমিক ৬ পয়েন্ট বেড়েছে। ক্রেতারা মজুদ তৈরির জন্য সরবরাহ নিশ্চিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এ কারণে মাখন, ননিযুক্ত গুঁড়ো দুধ (ডব্লিউএমপি), ননিবিহীন গুঁড়ো দুধের (এসএমপি) বৈশ্বিক আমদানি চাহিদা শক্তিশালী হয়ে উঠেছে। ক্রমাগত বাড়ছে দাম। তবে বৈশ্বিক আমদানি চাহিদার অনুপাতে পর্যাপ্ত সরবরাহ থাকায় পনিরের দাম স্থিতিশীল রয়েছে।

এদিকে অন্যান্য পণ্যের দাম বাড়লেও কমেছে মাংস ও চিনির দাম। সেপ্টেম্বরের তুলনায় মাংসের মূল্যসূচক কমেছে দশমিক ৭ শতাংশ। এ নিয়ে টানা তিন মাসের মতো বিশ্ববাজারে মাংসের দাম কমল।

এক মাসের ব্যবধানে চিনির দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ। ছয় মাস ধারাবাহিকভাবে বাড়ার পর প্রথমবারের মতো ভোগ্যপণ্যটির দাম কমেছে। এফএও বলছে, অক্টোবরে চিনির বৈশ্বিক আমদানি চাহিদা ছিল দুর্বল। অন্যদিকে ভারত ও থাইল্যান্ড থেকে সরবরাহ বেড়েছে। এসব কারণে কমেছে চিনির দাম। এছাড়া ডলারের বিপরীতে শীর্ষ চিনি উৎপাদক ব্রাজিলের মুদ্রার বিনিময়মূল্য কমে যাওয়াও দরপতনে ভূমিকা রেখেছে।

সম্পর্কিত খবর