শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

১০% নগদ লভ্যাংশ দেবে এস আলম কোল্ড রোলড স্টিলস

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে এ সুপারিশ করা হয়। সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে পর্ষদ। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৬০ শতাংশ।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫৫ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ৩৩ পয়সা বা ৬০ শতাংশ। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৯ টাকা ১ পয়সা।

এদিকে সমাপ্ত হিসাব বছরের সুপারিশকৃত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ জানুয়ারি চিটাগং ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৫ নভেম্বর।

সম্পর্কিত খবর