শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

হাইডেলবার্গের সঙ্গে একীভূত হলো এমিরেটস সিমেন্ট ও পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একীভূত হলো এমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেড। এটি কার্যকর হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে গত মাসে এমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেডকে একীভূতকরণের জন্য হাইডেলবার্গ সিমেন্টের করা আবেদনের পক্ষে অনুমতি দেন হাইকোর্ট। এরও আগে কোম্পানি দুটিকে একীভূতকরণ স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয় তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানিটি।

ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ২০১৯ সালের নভেম্বরে আল্ট্রাটেক সিমেন্ট মিডল ইস্ট ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে এমিরেটস সিমেন্ট ও এমিরেটস পাওয়ারের শতভাগ শেয়ার কিনে নেয়ার সিদ্ধান্ত নেয় হাইডেলবার্গ সিমেন্ট। এক্ষেত্রে মূল্য ধরা হয় ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ৬৮৪ ডলার বা ১৮২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ৩৮৪ টাকা। এরপর গত বছরের অক্টোবরে হাইডেলবার্গের পরিচালনা পর্ষদ কোম্পানি দুটিকে একীভূতকরণের খসড়া স্কিমে অনুমোদন দেয়। উচ্চ আদালতের অনুমোদন লাভের পর এ বছরের ২ মে ইজিএম আহ্বান করে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয় হাইডেলবার্গ সিমেন্ট।

সম্পর্কিত খবর