কর্ণফুলী মাল্টিপারপাসের চেয়ারম্যান ও সম্পাদক গ্রেপ্তার

প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন ও সম্পাদক লাকী আক্তারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। আজ বৃহস্পতিবার র‍্যাব-৪ এর অপারেশন অফিসার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার রাতে টাঙ্গাইল থেকে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ এর একটি টিম। এ ছাড়া কর্ণফুলী মাল্টিপারপাস সমিতির সম্পাদক লাকী আক্তারকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, মাদক, জাল টাকা ও দুটি দামি গাড়ি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর অপারেশন অফিসার মো. জিয়াউর রহমান।

সম্পর্কিত খবর