শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

লেনদেন কমেছে ১৪১ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদরের পতনের ফলে সূচক পতনের ধারা অব্যাহত রয়েছে। একইসঙ্গে লেনদেন কমেছে প্রায় ১৪১ কোটি টাকা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক শূন্য সাত পয়েন্ট বা শূন্য দশমিক ৮০ শতাংশ কমে ছয় হাজার ৮৯৮ দশমিক ২৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক সাত দশমিক শূন্য এক পয়েন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে এক হাজার ৪৬১ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২০ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ কমে দুই হাজার ৫৮৫ দশমিক ৮০ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৮৯টির এবং কমেছে ২৪৬টির। বাকি ৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ১৪০ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসইতে এদিন ২৮ কোটি ৯ লাখ ১৬ হাজার ৭০০টি শেয়ার এক লাখ ৮৬ হাজার ৯৭১ বার হাতবদল হয়। লেনদেনের শুরুতে কিছুটা উত্থান দেখা গেলেও বিক্রির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের গতি নিম্নমুখী হতে শুরু করে এবং শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১৪৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৬০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ওরয়িন ফার্মা লিমিটেডের ৫৪ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর পাঁচ টাকা ৫০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিমিটেডের আইএফআইসি ব্যাংকের ৪৯ কোটি ৩৯ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির ৪৪ কোটি সাত লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা জেমিনি সি ফুডের আট দশমিক ৭৪, ফার্মা এইডসের সাত দশমিক ৪৮, কাট্টলী টেক্সটাইলের সাত দশমিক ৪৮, দি ঢাকা ডায়িংয়ের সাত দশমিক ২৩, ন্যাশনাল ফিড মিলের ছয় দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১২৯ দশমিক ৫৫ পয়েন্ট বা এক দশমিক শূন্য পাঁচ শতাংশ কমে ১২ হাজার ১২৭ দশমিক শূন্য তিন পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২১৬ দশমিক ৫৩ পয়েন্ট বা এক দশমিক শূন্য ছয় শতাংশ কমে ২০ হাজার ১৮৭ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৫৯টির, কমেছে ২০১টির এবং ২৮টির দর অপরিবর্তিত ছিল।

সম্পর্কিত খবর