শিরোনাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম
down of head

চট্টগ্রামে আগুনে দগ্ধ গৃহকর্ত্রীর মৃত্যু, ভবন মালিক আটক

চট্টগ্রাম নগরীর আকবর শাহের উত্তর কাট্টলী এলাকায় আবাসিক ভবনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে গৃহকর্ত্রী সাজেদা বেগম মারা গেছেন। এই ঘটনায় দগ্ধ আরও ৩ জনের অবস্থা আশংকাজনক। অপরদিকে নিজের দায়িত্বে অবহেলার অভিযোগে ভবনের মালিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগমের মৃত্যু হয়। চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগমের মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ পুড়েছে। তা ছাড়া আগুনে তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তিনি বলেন, আহতদের মধ্যে সাজেদা বেগমের ছেলে স্বাধীন শেখ, জীবন শেখ ও পুত্রবধূ দিলরুবার অবস্থা আশংকাজনক।

সম্পর্কিত খবর