শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইরানের উপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির চার ধাতব নির্মাণ ও ব্যবসাপ্রতিষ্ঠানের উপর গত বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসব ধাতব পদার্থ সেনাবাহিনী ও পারমাণবিক কাজে ব্যবহৃত হয়। অন্যদিকে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও ভাবছে মার্কিন সরকার। খবর রয়টার্সের। পরমাণু ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য বিগত কয়েক বছর ধরেই নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে চাপে রেখেছে ইরানকে।

অন্যদিকে ইরানি পরমাণু স্থাপনায় অব্যাহত কাজ চালিয়ে যেতে রাশিয়া, চীন ও ইউরোপীয় কোম্পানিকে অনুমোদন দেয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র নির্মাণে তেহরানকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলে দিতেই এমন সিদ্ধান্ত বলে খবরে বলা হয়েছে।

২০১৮ সালে ইরানের সঙ্গে বহুপক্ষীয় পরমাণু চুক্তি থেকে একতরফা সরে আসার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখেন তিনি। নাম প্রকাশে একটি সূত্র জানিয়েছে, ইরানের আণবিক শক্তি সংস্থার সঙ্গে মার্কিন ফার্মের বাইরে কোনো কোম্পানির কাজ করায় যে নিষেধাজ্ঞা রয়েছে, তাতে ছাড় দেয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন।

এতে যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া, চীন ও ইউরোপীয় কোম্পানিগুলো ইরানি পরমাণু স্থাপনায় কাজ করার সুযোগ পাবে। আরেক ভারী পানি গবেষণা চুল্লি ও ফারদো জ্বালানি সমৃদ্ধকরণ স্থাপনায় অস্ত্র বিস্তার রোধমূলক কাজে ছাড় নবায়নের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক জানালা খোলা রাখার একটি আভাস বলেই ধরে নেয়া হচ্ছে।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিনিময়ে ২০১৫ সালে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে সম্মত হয়েছিল ইরান। কিন্তু গেল বছর একতরফা থেকে চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসারে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন।

এ ছাড়া তেহরানের অর্থনীতিকে ধ্বংস করে দিতে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন। চুক্তিটিতে বলা হয়েছিল, স্বাভাবিক কার্যক্রমের অধীন বোমায় পরিণত হতে সক্ষম প্লুটোনিয়াম মজুদে অযোগ্য করে দিতে আরেক চুল্লির নকশা নতুন করে তৈরি করতে হবে।

আর ফারদো স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দিতে হবে। এ ছাড়া এটিকে পরমাণু, পদার্থ ও প্রযুক্তিকেন্দ্রে পরিণত করতে হবে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা জাতীয় পরমাণু কর্পোরেশন আরেক অস্ত্র বিস্তার রোধমূলক কাজ করছিল। আর রাশিয়ার রোসাটাম সক্রিয় ছিল ফারদোতে। ইরানের বুশাহর পরমাণু শক্তি চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানির সরবরাহ দিচ্ছিল রোসাটাম।

সম্পর্কিত খবর