শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো
বাংলাদেশি পণ্যে বিদেশি ব্যবসায়ীদের আগ্রহ

 

সাংহাইয়ে অনুষ্ঠিত ‘দ্বিতীয় চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো-২০১৯’-তে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও ও সেবা বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বিদেশি ব্যবসায়ীরা। মেলায় বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব পণ্য ও বাংলাদেশের পর্যটন, বিনিয়োগের পরিবেশ, বাংলাদেশ সরকারের দেওয়া সুযোগ-সুবিধা ও সম্ভাবনা তুলে ধরে।

সাংহাইতে এ মেলার উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট লি পেং। ৫ নভেম্বর শুরু হওয়া মেলা শেষ হয় ১০ নভেম্বর।

বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নেতৃত্বে বিসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট অথোরিটি (বিডা), হাইটেকপার্ক অথোরিটি, বাংলাদেশ পর্যটন বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ জুটমিলস করপোরেশন, বোর্ড অব ইনভেস্টমেন্ট এতে অংশ নেয়। মেলায় বাংলাদেশি বিভিন্ন স্টল ঘুরে দেখেন মেলায় অংশ নেওয়া ডেলিগেশন টিমের প্রধান ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এতে জানানো হয়, বিশ্বের ৬৩টি দেশের তিনশতাধিক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। এতে আগত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক পরিচয় হয়েছে। পণ্যের মান তুলনা এবং অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ হয়েছে তাদের। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করে। বিশেষ করে চায়নার বিনিয়োগকারীগণ বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া শিল্প এবং এনার্জি খাতে বিনিয়োগের ব্যাপক আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক ও বিভিন্ন ধরনের নন-ট্রেডিশনাল আইটেমের বিষয়ে চায়নার ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণ ব্যাপক আগ্রহ দেখান।

সম্পর্কিত খবর