শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

খাদ্যশস্য উৎপাদন কমার আশঙ্কায় রাশিয়া

বিশ্বের শীর্ষ গম রফতানিকারক রাশিয়া। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় উদ্বেগের মধ্যে রয়েছে দেশটি। এরই মধ্যে মিলেছে দেশটির খাদ্যশস্য উৎপাদন হ্রাসের পূর্বাভাস। রুশ কৃষি মন্ত্রণালয় সম্প্রতি উৎপাদন পূর্বাভাস কমিয়ে আনে। খবর রয়টার্স।

বাজার বিশ্লেষকরা বলছেন, শীর্ষ রফতানিকারক দেশটিতে উৎপাদন কমে গেলে নেতিবাচক প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে। আকাশচুম্বী দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে নিম্ন আয়ের দেশগুলো।

রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাস বলছে, ২০২১-২২ বিপণন মৌসুমে দেশটিতে ১২ কোটি ৩০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হতে পারে। এর আগে ১২ কোটি ৭০ লাখ টন খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছিল। সাম্প্রতিক শুষ্ক আবহাওয়া উৎপাদনে প্রভাব ফেলেছে। মূলত এ কারণেই পূর্বাভাস কমানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ২০২১-২২ মৌসুমে রাশিয়ায় ৭ কোটি ৫০ লাখ টনের চেয়ে কিছুটা বেশি গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এটি গত বছর উৎপাদিত ৮ কোটি ৫০ লাখ টনের তুলনায় অনেক কম।

তবে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী গমের উৎপাদন আরো কম। প্রতিষ্ঠানটি জানায়, ২০২১-২২ বিপণন মৌসুমে রাশিয়ায় ৭ কোটি ২৫ লাখ টন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ সময় রফতানিও গত মৌসুমের ৩ কোটি ৮৫ লাখ থেকে কমে ৩ কোটি ৫০ লাখ টনে নামতে পারে।

ইউএসডিএর প্রক্ষেপণ বলছে, এ বছর রাশিয়াকে হটিয়ে গম রফতানিতে শীর্ষে উঠে আসতে পারে ইউরোপীয় ইউনিয়ন। অঞ্চলটির রফতানি দাঁড়াবে ৩ কোটি ৫৫ লাখ টনে।

সম্পর্কিত খবর