শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রেমিকের পরিবারের ওপর প্রেমিকার পরিবারের সশস্ত্র হামলা, ৩ জন গুলিবিদ্ধ

পাবনার সুজানগরে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে প্রেমিকের পরিবারের ওপর প্রেমিকার পরিবার হামলা চালিয়েছে। এতে প্রেমিকের পরিবারের তিন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার দুপুরে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাবনার সুজানগরের হাটখালী ইউনিয়নের বারোভাগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রেমিক শওকত মোল্লার চাচা আজাহার মোল্লা, আজগর মোল্লা ও চাচাতো ভাই খায়রুল মোল্লা।

প্রেমিক-প্রেমিকার পরিবারের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানান, উপজেলার বারোভাগিয়া গ্রামের মোবারক মোল্লার ছেলে শওকত মোল্লা ও একই এলাকার বক্কার বিশ্বাসের মেয়ে তানিয়া খাতুনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক শওকত স্থানীয় মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এবং প্রেমিকা তানিয়া খাতুন কামালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

শওকতের চাচাতো ভাই কামাল মোল্লা জানান, বেশ কিছুদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রেমিকার (তানিয়া) চাচাতো ভাই আনিছ বিশ্বাস ও ঝন্টু বিশ্বাস দলবল নিয়ে তাদের বাড়িতে সশস্ত্র হামলা চালায়। তাদের সঙ্গে থাকা লিয়ন, শাওনের নেতৃত্বে বেশ কিছু লোকজন আসে।

এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা গুলিবর্ষণ করে। এতে তার চাচা আজাহার মোল্লা, আজগর মোল্লা ও চাচাতো ভাই খায়রুল মোল্লা গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় আজগর মোল্লা ও খায়রুল মোল্লাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আজাহার মোল্লাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পারিবারিক কোলাহল থেকে এ হামলার ঘটনা ঘটেছে। এতে শর্টগানের গুলিতে তিনজন আহত হয়েছেন। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

সম্পর্কিত খবর